পদত্যাগের ঘোষণার পর ভাল ঘুম হয়েছে জেসিন্ডার
হঠাৎই পদত্যাগের ঘোষণা দেয়ার পর নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বললেন, তার কোনো অনুশোচনা নেই। বরং রাতে ভালো ঘুম হয়েছে।
শুক্রবার (২০ জানুয়ারি) নেপিয়ারের একটি বিমানবন্দরের বাইরে আরডার্ন বলেন ‘দীর্ঘ সময়ের মধ্যে প্রথমবারের মতো ভাল ঘুমিয়েছেন’ তিনি।
আরডার্ন বলেন ‘নেতৃত্বে থাকা নারীদের এবং ভবিষ্যতে নেতৃত্বের কথা বিবেচনা করা মেয়েদের জন্য একটি বার্তা, আপনার একটি পরিবার থাকতে পারে এবং বিভিন্ন দায়িত্ব থাকতে পারে তবে আপনি নিজের স্টাইলে নেতৃত্ব দিতে পারেন।
বৃহস্পতিবার, তিনি আরও বলেন, তিনি তার পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটাতে এবং এ বছরের শেষে যখন তার মেয়ে স্কুল শুরু করবে তখন সেখানে থাকার জন্য উন্মুখ হয়ে আছেন।
প্রধানমন্ত্রী হিসেবে লেবার পার্টির নেত্রী ৪২ বছর বয়সী জেসিন্ডা এ বছরের ৭ ফেব্রুয়ারি তার অফিসিয়াল শেষ দায়িত্ব পালন করবেন। আগামী ১৪ অক্টোবর নিউজিল্যান্ডের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। বিভিন্ন জরিপ বলছে, এবারের নির্বাচনে পুনরায় জয় লাভ করা লেবার পার্টির জন্য কঠিন হবে।
আরও পড়ুনঃ আজ থেকে শুরু বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব






ব্যবসায়ীরা চেয়েছেন বলেই গ্যাসের দাম বাড়ানো হয়েছে: বাণিজ্যমন্ত্রী - tathyasangjog
January 20, 2023[…] আরও পড়ুনঃ পদত্যাগের ঘোষণার পর ভাল ঘুম হয়েছে জেস… […]